বামফ্রন্টের পক্ষহতে পঞ্চায়েতে ডেপুটেশন,




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,,




 একাধিক দাবিতে বামফ্রন্টের পক্ষহতে উলুবেড়িয়া র কালীনগর পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন জমা দিলেন,




 উল্লেখ্য সাম্প্রতিক আম্ফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্যের আবেদন, এবং 100দিনের কাজের জন্য যাদের জবকার্ড আছে তাদের কাজ দেওয়া, এবং যাদের জবকার্ড নেই তাদের জবকার্ড তৈরি করার ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন, 




এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া র সিপিএমের নেতা গৌতম পুরকাইত, ফরোয়ার্ড ব্লকের উলুবেড়িয়া থানার কমিটির সম্পাদক জমিউস সরিয়ৎ মল্লিক, ফরোয়ার্ড ব্লকের কালীনগর অঞ্চল কমিটি র সম্পাদক জহিরুল আলম মল্লিক সহ আরো অনেকে, 




বামফ্রন্টের এই ডেপুটেশন গ্ৰহন করে কালীনগর পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার মন্ডল বলেন যে তিনি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ডেপুটেশন গ্ৰহন করেছেন, 




এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের ও জবকার্ড হোল্ডার, এবং যাদের জবকার্ড নেই তাদের সকলকেই সাদা কাগজে আবেদন করতে বলেন, 




এবং তিনি অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন,

 এই ডেপুটেশনে সকলেই খুব খুশি, এবং ছিল শান্তিপূর্ণ,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...