লকডাউনে অভিভাবকদের কাজ বন্ধ অনেকের। ছেলে মেয়েদের পড়ার খাতা, পেন্সিল-সহ পড়ার অন্যান্য সরঞ্জাম কেনার মতো পয়সা তাঁদের হাতে নেই এখন। এই অবস্থায় খুদে পড়ুয়াদের পাশে দাঁড়াল জাগরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন পড়ুয়াদের অভাভাবকদের হাতে পড়ার সামগ্রীর পাশাপাশি খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। পিয়াসবাড়ি ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে এই ব্যবস্থা করা হয়। সংস্থার অন্যতম সদস্য মহম্মদ ফিরোজ বলেন,‘সামাজিক দূরত্ব মেনে এদিন আমরা খুদে পড়ুয়াদের জন্য পড়ার কিছু সামগ্রী তুলে দিলাম। এই সময় অভিভাবকদের কাজকর্ম নেই বললেই চলে। পড়ুয়াদের যাতে পড়াশোনায় কোনও ব্যাঘাত না ঘটে, তাই আমরা ওদের পাশে দাঁড়াতে চেয়েছি।’
