বিশ্ব পরিবেশ দিবস,ঝাড়গ্ৰাম,



পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়্গ্রাম জেলা যুব তৃণমুলের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।   ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা গাছ লাগান দলীয় কর্মীদের নিয়ে।এদিন জেলার বিভিন্ন ব্লকে দলীয় কর্মীদের নিয়ে দেবনাথ বাবু গাছ লাগানোর পাশাপাশি বিশ্ব পরিবেশে দিবসে সারা বছর ধরেই গাছ লাগানোর বার্তা দেন। 

পাশাপাশি মাণিকপাড়া বিট হাউস ও মাণিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালাঝরিয়া গ্রামেও বৃক্ষ রোপন করা হয়। এদিন সরকারি নিয়ম মেনে  সমাজিক দূরত্ব বজায় রেখে বেশি ভিড় না করে এই বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়। 




এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমুলের সভাপতি দেবনাথ হাঁসদা, মানিকপাড়া ফাঁড়ি থানার (ওসি )অঞ্জন মাইতি, গ্রাম পঞ্চায়েতের উপপ্ৰধান মহাশীষ মাহাত, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শান্তনু মাহাত ও লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের দলীয় সভাপতি দেবব্রত সাহা (দেবু) সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।

 এদিন জেলা যুব তৃণমুলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, "আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গাতে বৃক্ষ রোপন করলাম। আগামীও আমাদের এই কর্মসুচি চলবে।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...