সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
সমাজসেবার ব্রত নিয়ে এবং মানুষের হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ছুটে চলেছে বীরভূম জেলার দুবরাজপুরের "প্রচেষ্টা" সংস্থার সদস্যরা। আজ তাঁরা এক অভিনব উদ্যোগ নিল।
এই দুঃসময়ে আজ তাঁরা দুবরাজপুরের উত্তম দত্তের পাশে দাঁড়ালো। উল্লেখ্য, সম্প্রতি উত্তমবাবু ও তাঁর স্ত্রী দুবরাজপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ তাঁর ছেলে পুলিশ কনস্টেবল। কিন্তু চাকরী পাওয়ার পর থেকে বাবা-মাকে দেখে না।
ঐ বৃদ্ধ দম্পতির খুব কস্ট করে দিন কাটে। কখনও বা একবেলা খাবার পর্যন্ত জুটে না। তাই তাঁরা ছেলের বিরূদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের খবর সম্প্রচার দেখতে পাই প্রচেষ্টা সংস্থার সদস্য অভীক মিশ্র। তিনি ঐ বৃদ্ধ দম্পতির খোঁজ নেন এবং আজ তাঁদের বাড়িতে প্রচেষ্টা সংস্থার সদস্যরা গিয়ে বাড়ীর প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে আসেন।
আজ তাঁরা ঐ দম্পতিকে পরনের কাপড়, চাল, ডাল, মুসুরি, আলু, পেঁয়াজ, চিনি, দুধ, চা, মুড়ি, সাবান, তেল, বিস্কুট, ডিম, বিভিন্ন রকম সব্জি সহ আরো নিত্য প্রয়োজনীয় জিনিষ প্রদান করেন।
প্রচেষ্টা সংস্থার সদস্য অভীক মিশ্র জানান, এই দুঃসময়ে খুব কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছিলেন এই বৃদ্ধ দম্পতি। তাই প্রচেষ্টা পরিবার তাঁদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে আবারও আমরা তাঁদের এভাবেই পাশে দাঁড়াব। অন্যদিকে উত্তম দত্ত জানান, পাড়ার এই ভাইপো, ভাইজিরা আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে আমার খুব ভালো লাগছে। প্রচেষ্টা সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।


