অ্যান্টিবডি অ্যালাইজা টেস্ট শুরুর প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পুর এলাকার   পাঁচটি  ওয়ার্ডে  আইসিএমআরের গাইডলাইন  মেনে অ্যান্টিবডি অ্যালাইজা টেস্ট শুরুর প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 



মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে হাওড়ায় জনসম্পর্ক সংযোগ অনুষ্ঠানে এসে তিনি এই উদ্যোগের সাধুবাদ করেন।তিনি বলেন এই উদ্যোগ ভাল। এ যা অসুখ বেড়িয়েছে তার ওষুধ  নেই। তাই নতুন পরীক্ষামূলক প্রয়োগ হওয়া উচিত । যাতে মানুষ সতর্ক হবেন।পরবর্তীকালে এর জন্য  আমরা ভাল কিছু অপেক্ষা করবো। তিনি বলেন ,করোনা ও আমফানের জন্য অনেকে রেশন পাচ্ছেন না। অথচ  প্রধানমন্ত্রী তিন মসের রেশনের ব্যবস্থা করেছেন।ঝড়ে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তারা টাকা ও ত্রিপল পাচ্ছেন না।যাদের আছে  তারা এই সুবিধা পাচ্ছে ।

প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বাংলা বাদ । এক তৃণমূল  নেতার মতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমফানের জন্য টাকা চাইবে। তাই এই সিদ্ধান্ত ? এই প্রশ্নের  উত্তরে দিলীপবাবু  জানান , এর আগে ছ বার ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন।আসলে উনি এসব করেন নিউজ হবে বলে। এই পরিস্থিতিতে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে দিলীপবাবু বলেন গত মাসে দাম কমেছিল। তবে অ্যান্টিবডি অ্যালাইজা টেস্ট কর্মসূচির প্রশংসা করেন তিনি।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী করোনা আবহে দেশবাসীকে রক্ষা ও সতর্ক করার জন্য  নিজে হাতে চিঠি লিখেছেন । সেই চিঠি বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য তিনি হাওড়ায় এসেছেন।এই কর্মসূচিকে জনসংযোগ   বৃদ্ধি করার জন্য ।16 থেকে 25 জুন পর্যন্ত এই কর্মসূচি পশ্চিমবঙ্গে পালিত হবে।তাই দিলীপবাবু মঙ্গলবার হাওড়ায় আসেন।তবে বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ অস্বীকার করেছে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব ।জেলার তৃণমূলের এক শীর্ষ নেতা জানান , সমাজের এই দুর্দিনে মুখ্যমন্ত্রী  নিজে রাস্তায় নেমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন । রাজ্যের প্রতিটি জায়গায় প্রশাসন ত�
 রাজ্যের প্রতিটি জায়গায় প্রশাসন তৎপর।  সরকারি উদ্যোগে  সেই সঙ্গে চলছে নানা জায়গায় সামাজিক ও  উন্নয়নমূলক কাজ। অথচ বিজেপি এইসব  কিছু মানুষের কাছে আড়াল করে শুধু বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা  করছে।জেলার এক তৃণমূল বিধায়ক জানান ,  করোনা ভয়াবহতার নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায়  পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেক ভাল।কিন্তু  বিজেপি সেই কথা স্বীকার না করে শুধু শুধু মিথ্যা রটাচ্ছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...