৩২টি স্মার্টফোন সহ পাচারকারী চক্রের গ্রেফতার এক





নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-

মালদহের কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি গোপন সুত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি চরি অনন্ত পুর গ্রামে পঞ্চায়েতর খোদাবক্স টোলা গ্রামে একটি বাড়ি থেকে  থেকে ৩২টি দামি স্মার্টফোন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাহিন আখতার৷ 
তার বাড়ি গোলাপগঞ্জের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্সটোলা এলাকায়। বিভিন্ন নামিদামি কোম্পানির ৩২ টি স্মার্টফোন পাওয়া যায়  ফোনগুলির বাজারমূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...