বাবাই সূত্রধর,দক্ষিণ,দিনাজপুর,৫ই জুন;
বিশ্ব পরিবেশ দিবসের দিনে হোটেলে মধ্যাহ্নভোজ করার পরেই গ্রাহকদের হাতে গাছের চারা তুলে দিলেন হোটেল মালিক।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালের পাশে অবস্থিত বাদশা হোটেল কাম রেস্টুরেন্ট এ শুক্রবার গ্রাহকেরা মধ্যাহ্নভোজ করার পর তাদের হাতে গাছের চারা তুলে দেন হোটেল মালিক মহমদ আনোয়ার হোসেন।হোটেল মালিকের এমন উদ্যোগে খুশি হয়েছেন গ্রাহকেরা।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে প্রায় ছয় মাস আগে বাদশা হোটেল কাম রেস্টুরেন্ট খোলেন হোটেল মালিক মোঃ আনোয়ার হোসেন। হোটেল খোলার ছ মাসের মধ্যেই করোনা আতঙ্কের মধ্যে তিনি যেমন বিনামূল্যে দুঃস্থ মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করেছিলেন, তেমনি আম ফান ঝরে ক্ষতিগ্রস্ত গাছের কিছুটা হলেও চাহিদা মেটাতে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার সামান্য প্রচেষ্টা জন্য বাদশা হোটেল কাম রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের জন্য আসা গ্রাহকদের মধ্যাহ্নভোজ হবার পরেই তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন হোটেল মালিক মোঃ আনোয়ার হোসেন।এদিন প্রায় ৬০টি মতো গাছ গ্রাহকদের হাতে তুলে দেন তিনি ।
এ বিষয়ে বাদশা হোটেল কাম রেস্টুরেন্ট এর মালিক মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, কয়েকদিন আগে যে আম ফান ঝড় হয়েছিল তাতে অনেক গাছ ভেঙে পড়েছে। তাই সামান্য প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমার হোটেলে আশা গ্রাহকদের মধ্যাহ্নভোজের পর তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলাম।
এবিষয়ে বাদশা হোটেল কাম রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করতে আসা মালেক আলী জানিয়েছেন,এই হোটেলে খাবার খেতে এসেছিলাম ,খাওয়া দাওয়া করার পর হোটেল মালিক আমাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলেন এবং বললেন বাড়িতে গাছটি লাগাতে।হোটেল মালিকের এমন উদ্যোগে আমরা খুশি হয়েছি।ধন্যবাদ জানাই হোটেল মালিক কে এমন উদ্যোগ গ্রহণ করায়।

