বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,১৩জুন;
ডান,বাম,রাম কোনো আমলেই রাস্তায় জমে থাকা জল নিকাশির ব্যবস্থা করতে পারেনি গ্রাম পঞ্চায়েত,ফলে এলাকাবাসী সহ পথ চলতি মানুষের যেন নাকানি চোবানির শেষ নেই।
ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নম্বর রামচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতেরই সামনে।এলাকাবাসীদের অভিযোগ, পাঁচ বছর পর পর পঞ্চায়েতের বোট পরিবর্তন হলেও কোনো আমলেই পঞ্চায়েতের নাকের ডগায় থাকা রাস্তার জল নিকাশীর ব্যবস্থা করতে পারেনি পঞ্চায়েত।
ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল আটকে থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের।বিষয়টি নিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সাংবাদিকরা কথা বলতে গেলে প্রধান , উপ প্রধানের দিকে বিষয়টি গড়িয়ে দেয়।উপ প্রধান জানিয়েছেন, তাদের জল নিষ্কাশন করার ক্ষেত্রে তাদের করার কিচ্ছু নেই, তাই তারা কিছু করতে পারবেন না।উপ প্রধানের বক্তব্য মিথ্যা বলে তপন ব্লকের সভাপতি জানান,রাজ্য সরকার উন্নয়ণের জন্য সব সময় কাজ করে যাচ্ছে,তবে সেই কাজের মানসিকতা সঠিক ভাবে কাজে লাগাতে হবে।
কত দিনে পঞ্চায়েতের সামনে থাকা রাস্তার জল নিষ্কাশনের ব্যবস্থা হয়, সে আশায় বসে রয়েছেন এলাকাবাসী সহ পথচলতি মানুষেরা।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত জন্ম লগ্নে বাম ,পরবর্তীতে কংগ্রেস ও বর্তমানে বিজেপি বোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত হিসাবে চিহ্নিত। ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কিছু এলাকার রাস্তা সহ গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল জমে বলে অভিযোগ।বর্তমানে ওই রাস্তা দিয়ে যেতে হয় হাই স্কুল,প্রাইমারি স্কুল,অঙ্গণয়ারি সেন্টার, হাট থেকে বাজার সব জায়গায়।এলাকাবাসী ও পথচলতি মানুষের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পঞ্চায়েতের সামনের রাস্তায় জল জমে যায় ,ফলে চলাচল করতে চরম সমস্যায় পড়তে হয় তাদের।পাঁচ বছর পর পর পঞ্চায়েতের বোট পরিবর্তন হলেও পঞ্চায়েতের সামনে থাকা রাস্তায় জমে থাকা জল নিষ্কাশন করতে ব্যার্থ এই পঞ্চায়েত।
এবিষয়ে দুই জন এলাকাবাসী বাবলা ঘোষ,শুভ রঞ্জন বিশ্বাস ও একজন পথচলতি ব্যাক্তি মৃদুল রবি দাস জানিয়েছেন,পঞ্চায়েতের সামনেই সামান্য বৃষ্টিতেই হাঁটু বেঁধে যায় রাস্তায়।চলাচল করতে খুব কষ্ট হয়,রাস্তার পাশে কোনো রকম ড্রেন নেই যার ফলেই বৃষ্টির জল বের হতে পারে না।বহু দিন ধরে চলছে এমন অসুবিধা কোনো রকমে হেল দোল দেই এই গ্রাম পঞ্চায়েতের।আমরা দাবি করছি যেন রাস্তার পাশে ড্রেন করে রাস্তায় জমে থাকা জল নিষ্কাশন করার ব্যবস্থা করলে ভালো হয়।
এদিন পুরো বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রধানের কাছে জানতে চাইলে প্রধান শেফালী রায় উপ প্রধানকে দেখিয়ে দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
উপ প্রধান রাসেন বর্মন জানিয়েছেন,এই রাস্তার জল নিকাসির ব্যবস্থা নিয়ে আমরা কিছু করতে পারব না, এটা পি ডাবলু ডী দেখবেন।পঞ্চায়েতের আগের বোট কোথায় কি জানিয়েছেন জানি না ,আমরা বিষয়টি নিয়ে কোথাও চিঠি করে জানায়নি।
উপ প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস জানিয়েছেন,রাজ্য সরকার বহু উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলিতে।কেবল মাত্র বিজেপি পরিচালিত ৭নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কোনো পরিকল্পনা মাপিক কাজ করতে পারে না তারা ।আমরা ওই রাস্তা জল নিষ্কাশনের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
কত দিনে পঞ্চায়েতের সামনে থাকা রাস্তার জল নিষ্কাশনের ব্যবস্থা হয় সে আশায় বসে রয়েছেন এলাকাবাসী সহ পথচলতি মানুষেরা।
