জেলার বিভিন্ন প্রান্তে সরকারি- বেসরকারি উদ্যোগে প্রচুর বৃক্ষরোপণ হল এদিন। হাওড়া পুরসভা, উলুবেড়িয়া পুরসভা, হাওড়া সিটি পুলিশ , হাওড়া গ্রামীণ পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগ এদিন সেই সংকল্পের কান্ডারি।হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে মন্ত্রী অরুপ রায়ের উপস্থিতিতে এই কর্মসূচি পেল আলাদা মাত্রা।হাওড়ার ফরশোর রোড, হাওড়ার ডুমুড়জলা হেলিপ্যাড গ্রাউন্ডসহ জেলার বিভিন্ন প্রাপ্তে পালিত হল এই বৃক্ষরোপণ কর্মসূচি।মন্ত্রী অরুপ রায় জানান ,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোনাধ্যায়ের অনুপ্রেরনায় এই কর্মসূচি।আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে অনেক গাছ পড়ে নষ্ট হয়ে গিয়েছে।তাই করোনা আবহের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সবুজ বিপ্লব ঘটনার জন্যই এই কর্মসূচি বলে জানান তিনি।
