সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
আজ বীরভূম জেলার দুবরাজপুরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায় এক ব্যক্তির শরীরে। তারপর থেকে নড়েচড়ে বসে দুবরাজপুর থানার পুলিস। আজ রাস্তায় যাঁরা মাস্ক না পরে বেরিয়েছিল, তাঁদেরকে দুবরাজপুর থানার পুলিশ আটক করে।
পাশাপাশি তাঁদের বাইকগুলিও আটক করা হয়। উল্লেখ্য, এই লক ডাউনের সময় করোনা ভাইরাস থেকে বাঁচতে দুবরাজপুর থানার পুলিস জনসাধারণকে বিভিন্ন ভাবে সতর্ক করেছে।

