ভাটোরার বাজার পুনরায় বসতে শুরু করেছে


রুপম দাস,হাওড়া(আমতা): 

 লকডাউন চলাকালীন মানুষের ভিড় এড়াতে হাওড়া জেলার আমতা-২ নং ব্লকের ভাটোরা শিব তলা বাজার অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে দক্ষিণ ভাটোরা ফুটবল মাঠে বসছিল। ব্লক প্রশাসনের নির্দেশ মতোন সপ্তাহে তিনদিন সোম,বুধ ও শুক্রবার সাধারণ মানুষ দূরত্ব বজায় রেখে বাজার করতেন।১ লা জুন থেকে আনলক-১ ঘোষণা হওয়ার পরে। ৮ তারিখ রাজ্যের সমস্ত অফিস, দোকান হাট-বাজার খোলার নির্দেশ দেন রাজ্য সরকার। সেই নির্দেশ মতো বাজারটি পুনরায় দক্ষিণ ভাটোরা শিব তলায় বসতে শুরু করেছে।ব্লক প্রশাসন নির্দেশ দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...