ঝাড়গ্রাম জেলায় এসে পড়ল পঙ্গপাল ।




পাতার উপর গুচ্ছ গুচ্ছ পঙ্গপাল ।দফারফা গাছের ।আর এবার ঝাড়গ্রাম জেলায় এসে পড়ল পঙ্গপাল ।

যদিও ঝাড়্গ্রাম জেলা কৃষি দফতর বিষয়টি স্বীকার করে নি।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে রবিবার বিকেল থেকে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়েছে।




মানুষ ভয়ে জমিতে কাকতাড়ুয়া লাগাতে শুরু করেছে।যদিও একাংশ মনে করছে গ্রামের জমিতে এই ধরনের পতঙ্গের দেখা মেলা স্বাভাবিক ।দলে দলে পঙ্গপালের আক্রমনের ঘটনা হয়নি।

তবে জোড়াশাল গ্রামে এই পঙ্গপালের আগমন ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।



উল্লেখ্য যেভাবে আমফানে জেলায় ষাট শতাংশ জমির ধান সহ ফসলের ক্ষতি হয়েছে তাতে এরমধ্যে পঙ্গপালের প্রবল আক্রমণের ঘটনা ঘটলে বিপুল পরিমাণ ফসল ক্ষতির সম্ভাবনা রয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...