সেখ ওলি মহম্মদ, সিউড়ি, বীরভূম :
করোনা ভাইরাসের কারণে লকডাউন চলাকালীন বীরভূম জেলার সিউড়ি টিনবাজারে যে সবজি বাজার ছিল সেটি স্থানান্তর করা হয়েছিল সিউড়ি-সাঁইথিয়া বাইপাস রাস্তায়। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, নতুন বাজারে ক্রেতার দেখা মিলছে না সেইভাবে। মাথার ওপর চড়া রোদ থাকায় ব্যবসা করা যাচ্ছে না সেখানে। নষ্ট হচ্ছে সবজি থেকে মাছ বিভিন্ন জিনিস। তাই ব্যবসায়ীরা লকডাউন শিথিল হতেই টিনবাজারে এসে ব্যবসা শুরু করেছিল দিন কয়েক আগে। এরপর প্রশাসন গিয়ে তাদের সেখান থেকে উঠিয়ে দেয় এবং তাদেরকে নতুন বাজারে যেতে বলে। কিন্তু সেখানে বিভিন্ন রকম অসুবিধার কারণে টিনবাজারে আসতে চাইছে ব্যবসায়ীরা। প্রশাসনিক স্তরে কথা বলার পরও কোন লাভ না হওয়ায় বীরভূম জেলার সিউড়ি শহরে কয়েকশো ব্যবসায়ী একত্রিত হয়ে মিছিল করে প্রথমে থানা, এরপর পৌরসভা, পরে তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। তাদের দাবি, যতক্ষণ না আমাদের কথা মেনে নেবে প্রশাসন ততক্ষণ আমরা এই বিক্ষোভ দেখাতে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে অনশনেও বসতে পারি আমরা।
অন্যদিকে বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন।
