ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী।




মালদা,  

 ঃ ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে একটি দেশী আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম হায়দার শেখ (২৫) ও মীর সফিউদ্দিন (৩২)। ওই দুইজনের বাড়ি যথাক্রমে মোথাবাড়ি থানা এলাকার কমলপুর অঞ্চলের নয়াবস্তি ও মীরপাড়া এলাকায়। 




ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন ধৃত দুই যুবক একটি মোটরবাইকে করে অপরাধ করতে যাচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় একটি দেশী পাইপগান ও গুলি। ওই দুই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার থানায়। তাদের মোটরবাইকও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...