বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সভা




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত ৭ জুন বোলপুরের দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে একটি মিটিং করেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 



তাঁরই নির্দেশে আজকের এই আলোচনা সভার আয়োজন। এদিন উপস্থিত বক্তারা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ও এই লক ডাউনের সময় রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মকে তুলে ধরেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করা হয় আজকের সাংগঠনিক সভা থেকে। তাছাড়াও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দুবরাজপুরে আগামী ২৮ জুন সভা রয়েছে, তাই সমস্ত তৃণমূল কর্মীদের এই সভায় আহ্বান জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে, মির্জা সৌকত আলী, সেখ নাজির উদ্দিন, সেখ নূর মহম্মদ, বিপ্লব মাহাতা, দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি দীপক দে সহ অন্যান্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...