সাংবাদিক সম্মেলন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,




শ্যামপুর,,

 করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর প্রয়াস এবং সাম্প্রতিক আম্ফান ঘূর্ণিঝড়ে র পরবর্তী পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্য সহযোগিতা, এবং বিরোধী দলগুলোর অপপ্রচার ও কুৎসা রটানো ও তার মোকাবিলা করার জন্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করলেন শ্যামপুরের 2নং পঞ্চায়েত সমিতির অফিসে,


এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নদেবাসী জানা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কালীপদ মন্ডল বলেন ঘূর্নিঝড়ের প্রভাবে শ্যামপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের পোল ভেঙে পড়েছে, এবং বহু পুকুর নষ্ট হয়েছে, রাজ্য সরকারের পক্ষহতে যথাসাধ্য চেষ্টা করে ত্রাণ বিতরণ, ত্রিপল বিতরণ, এবং বিভিন্ন ভাবে সাহায্য করা হচ্ছে, বিদ্যুতের লোকেদের সহিত স্থানীয় লোকজন হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে, 


বিরোধী দলের নেতারা এলাকায় এসে সুস্থ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে, এক প্রশ্নের জবাবে বিধায়ক বলেন বিরোধী নেতারা অন্যান্য এলাকায় ঢুকতেই পারবে না, কিন্তু শ্যামপুর শান্তিপূর্ণ এলাকা বলে ঘনঘন আসছে, আসলে পায়ের তলায় মাটি না থাকায় তারা ছটফট করছে, 


মানুষ উন্নয়ন কে পাথেয় করে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করে যাবে বলে জানান, উল্লেখ্য শ্যামপুর এলাকায় বারগ্ৰামে আক্রান্ত এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করায় পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা বলেন যে এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এতে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, বিরোধী দলের নেতারা একে জোরপূর্বক রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন বলে জানান,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...