বিশ্ব যোগা দিবসে খুদে পড়ুয়াদের নিয়ে যোগা দিবস পালন করলেন শিক্ষিকা মিঠু পাত্র



 রুপম দাস ,হাওড়া(বাগনান):

 বিশ্ব যোগা দিবস উপলক্ষে রবিবার বাগনান থানার খালোড় পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিঠু পাত্রের উদ্যোগে তাঁর নিজস্ব বাসভবনে এলাকার বেশ কিছু খুদে স্কুল পড়ুয়াদের নিয়ে যোগা দিবস পালন করেন। এদিন এইসব শিশুদের শরীরচর্চার জন্য বেশ কিছু সাধারণ যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। মিঠুদেবী বলেন শিশুরা হল প্রজাপতির মতো। প্রজাপতি যেমন নিজের পাখনা মেলে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ায় শিশুরাও তেমনি খেলাধুলা, ছোটা-দৌড়া ক'রে অঙ্গ সঞ্চালনার মধ্যে দিয়ে শারীরিক সমৃদ্ধি লাভ করে থাকে। দীর্ঘ লকডাউনের কারণে তারা বাড়ি থেকে বের হতে পারেনি। তাদের হাঁটাচলা, খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই এই বিশেষ দিনটিতে খুদে পড়ুয়াদের নিয়ে তাদের উপযোগী কয়েকটি যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন প্রতিটি মানুষের মন ও শরীর সুস্থ রাখতে গেলে দিনে অন্তত আধঘণ্টা শরীরচর্চা বা যোগা অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র বিশ্ব যোগা দিবস উপলক্ষে একটা দিন শরীরচর্চা নয়। প্রত্যেক দিন প্রতিটি মানুষেরই শরীর চর্চা ভীষণভাবে প্রয়োজন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...