আজ শনিবার, 6 ই জুন 2020.
লকডাউন ও বিধ্বংসী আমফানের আবহে, 'পথের দাবী ট্রাস্ট' এবং 'বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টার' কোলেপাড়া, দুইল্যা, আন্দুল-মৌড়ী, হাওড়া -- এর পক্ষ থেকে, দ্বিতীয় দফার 'ত্রাণ বন্টনে' কোচিং এর ছাত্রছাত্রী সহ 55 টি পরিবারের হাতে আটা,আলু, পেঁয়াজ, ডাল, তেল, সহ কিছু খাদ্যসামগ্রী (প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মান্য করে) পৌঁছে দেওয়া হলো।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, ঠিক এক মাস আগে, গত 6 মে, 2020, প্রথম দফার 'ত্রাণ বন্টনে' আমরা এলাকার অত্যন্ত দুঃস্থ 55 টি পরিবারের হাতে একই ধরনের খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলাম।
এই মহত উদ্যোগে বহু মানুষ অর্থ, শ্রম এবং আরও নানা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমাদের সাহায্য করেছেন। আমরা তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।


