উলুবেড়িয়া পুর সভার চেঙ্গাইল ১৪নং ওয়ার্ডের বি সি রায় রোডের দীর্ঘদিনের জমা জল নিয়ে জলযন্ত্রনায় ভোগান্তি এলাকার মানুষ সহ নিত্যযাত্রীদের, বর্ষা তো দূরের কথা,একটু বৃষ্টির জলে জমে থাকে দীর্ঘদিন, নিকাশী ব্যবস্থা বেহাল,বেশ কয়েক বছরেও কোন সুরাহা হয়নি, বর্ষায় ভোগান্তি চরমে পৌঁছে যায়, বাড়ির উঠনে জমে থাকে হাঁটু জল, আশপাশের দোকান, ঘরের মধ্যে জল চলে যায়, এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ
জানালেও পুর সভার কোন হেল দোল নেই, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলারের মন্তব্য, ১৫ নং ওয়ার্ডের বস্তি এলাকায় নিকাশী নালার উপর বেআইনী ভাবে বসবাস, আবর্জনা ফেলে বন্ধ থাকার ফলে সমস্যা তৈরী হচ্ছে।বলে জানালেন।