সেখ ওলি মহম্মদ দুবরাজপুর, বীরভূম
আজ 26 শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর শহরে "সমব্যথী" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় দুবরাজপুরের মাদৃক সংঘের মাঠে। উল্লেখ্য, ২৬ জুন আন্তর্জাতিক মাদক সেবন এবং মাদক পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এই দিনটি পালন করার প্রধান উদ্দেশ্য হলো মাদক সেবন ও পাচারের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধের ব্যবস্থা করা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা পীযূষ পান্ডে, দুবরাজপুর থানার টাউনবাবু রাকেশ তামাং, ডা. রিয়াজা শাহিন, বিশিষ্ট সমাজসেবী দীপক দে, সমব্যথী সংস্থার কর্ণধার রাজা গড়াই, পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার রাহুল গড়াই সহ অন্যান্যরা।
