নতুন মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক ইদ্রিস আলী,




আজ 11ই জুন বৃহস্পতিবার  উলুবেড়িয়া নুতুন মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যাযের সাথে দেখা করলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।

 উলুবেড়িয়া মহকুমা শাসক এবং উলুবেড়িয়া পূর্ব বিধান সভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলির সাথে দীর্ঘক্ষণ আমফান এবং করোনা নিয়ে আলোচনা হয়।বিধায়ক ইদ্রিস আলি উলুবেড়িয়া মহকুমা শাসক কে বলেন আমফান ঝড়ে অনেক ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণ পাওয়ার দরখাস্ত এখন পযন্ত ও অনেকেই করতে পারেননি তাই ক্ষতিপূরণ পাওয়ার দরখাস্ত দেবার দিন  যদি একটু বাড়ানো হয় তাহলে অনেকেই উপকৃত হবে।

মহকুমা শাসক বিধায়ক ইদ্রিস আলি কে বলেন আপনার প্রস্তাব অনুযায়ী আমি চেষ্টা করবো যাতে সময় বাড়ানো যায়।বিধায়ক ইদ্রিস আলি বলেন নুতুন উলুবেড়িয়া মহকুমা শাসক কাজের মানুষ এবং খুব ভালো মনের মানুষ।

আমরা  আশাবাদী তাঁর নেতৃত্বে এই মহকুমা সরকারি কাজ খুব ভালো করে হবে।তিনি আরো বলেন বিদায়ী মহকুমা শাসক তুষার সিংলাও ভালো মানুষ ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...