সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম!
আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী একটি সাংবাদিক সম্মেলন করেন! এদিন তিনি রাজ্য সরকারের কাজের খতিয়ানগুলি তুলে ধরেন! কোভিড পরিসংখ্যান বাংলাতে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো! জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু পজিটিভ কেসের সংখ্যা 66.72 পজিটিভ কেস! এই পরিসংখ্যানে 13 নম্বর স্থানে রয়েছে বাংলা! পাশাপাশি বাংলায় লক ডাউন কঠোর ভাবে বাস্তবায়িত করেছে!
পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে, জাতি, ধর্ম ও রাজনৈতিক রং না দেখে লক ডাউনকে নিরপেক্ষ ভাবে কার্যকর করতে হবে! বাংলায় পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, পিডিএস এবং খাদ্য সুরক্ষা ব্যবস্থা, আমফান পরবর্তী ত্রাণ বিতরণ ব্যবস্থা সহ অন্যান্য খতিয়ানগুলি আজ তুলে ধরা হয়!
তাছাড়াও আজ বিজেপিকে কটাক্ষ করেন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী! তিনি বলেন, লক ডাউনের সময় সকলে যখন তাঁদের নিজেদের দায়িত্ব পালন করছেন বিজেপি তখন সকল প্রয়াসকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করছে! এমনকী তাদের কার্যপ্রণালীর অন্তর্গত ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করা এবং পশ্চিমবঙ্গ সরকার ও বাংলার সেই সকল মানুষ যাঁরা কোভিড-নাইনটিন (19) এবং আমফানের বিরূদ্ধে লড়াই করছেন তাঁদের আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা!
বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি দীপক দে, সেখ নাজির উদ্দিন, সেখ নূর মহম্মদ, বিপ্লব মাহাতা সহ অন্যান্যরা!

