মাষ্ক বিতরন করলেন বিধায়ক ইদ্রিস আলী,




১১ ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোভিড-১৯ এর কঠিন সময়ে নাগরিকদের পাশে জনপ্রিয় বিধায়ক ইদ্রিশ আলি ও ২৫ নং ওয়ার্ড এর জনপ্রিয় প্রাক্তন কাউন্সিলর সানজিদা রহমানের উদ্যোগে মাস্ক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।




বিধায়ক ইদ্রিশ আলি তাঁর বক্তব্যে বলেন যে আপনারা সকলে নিয়মিত মাস্ক ব্যাবহার করুন।স্বাস্থ্যবিধি মেনে সাবান বা সানিটাইজার দিয়ে হাত ধুন।সামাজিক দূরত্ব বজায় রাখুন।

পশ্চিমবঙ্গের প্রহরী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোভিড - ১৯ এর বিরুদ্ধে কঠিন লড়াই করছে।বিধায়ক ইদ্রিশ আলি জানান যে তিনি কৃতজ্ঞ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।তিনি বলেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে কোনোদিন ভুলতে পারবেনা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী আজিজুর রহমান,বিশিষ্ঠ সমাজসেবী মুক্তেস দে থেকে শুরু করে আরো অনেকেই।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...