করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রকৃত লড়াই করার জন্য পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট জানালেন উলুবেড়িয়া র বিধায়ক ইদ্রিস আলী,তাঁর অনুপ্রেরনায় আজও যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা করোনা রোগীদের সেবা করে চলেছেন তাদের অভিনন্দন ।
থ্যালাসেমিয়া এবং দুঃস্থ রোগীদের সাহায্যথে' রক্তদান
----------'------------'----
আজ 3 রা জুন বুধবার হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের 21 নং ওয়াডে' (টাইগার ক্লাবের পাশে ) করোনা ভাইরাসের ব্যাপারে এক সভা হয় এবং থ্যালাসেমিয়া এবং দুঃস্থ রোগীদের সাহায্যথে' রক্তদান শিবির হয় ।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি তাঁর ভাষণে বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রকৃত লড়াই করার জন্য পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট ।
তাঁর অনুপ্রেরনায় যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা করোনা রোগীদের সেবা করে চলেছেন তাদের অভিনন্দন।তিনি আরও বলেন, বত'মানে উলুবেড়িয়া হাসপাতালে রক্ত সংকট চলছে, তাই আমাদের স্বেচ্ছায় এই রক্তদান উৎসব ।
সরকারি নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্টান হয়, 16 জন রক্ত দান করেন ।
বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়ে চলেছেন এবং আমফানের মত বিশাল ঘূর্ণিঝড়কে সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছেন তা ভারতবর্ষে বিরল ।
তিনি বিজেপির সমালোচনা করে বলেন, ওরা মানুষের উপকার না করে বা মানুষের পাশে না থেকে শুধুমাত্র জনগনমনঅধিনায়িকা মমতা ব্যানার্জির মিথ্যা সমালোচনা করে চলেছেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ ওদের ঘৃণার চোখে দেখছেন ।
2021 সালে পশ্চিমবঙ্গে শাসনে আসা বিজেপির স্বপ্ন কোনদিন সফল হবে না , 2025 সালে বিজেপি ভারত থেকে মুছে যাবে ।
উলুবেড়িয়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বত'মান প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন বলেন, রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয়না বরং রক্ত দেওয়া শরীরের পক্ষে ভাল ।তিনি এই অনুষ্টানের ভূয়সী প্রশংসা করেন ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আব্বাসউদ্দীন খাঁন, শ্রী মুন্না তেওয়ারী, প্রাক্তন কাউন্সিলর ইনামুর রহমান, রবিয়ুল মোল্লা, বাদশা মিদ্দে, সেখ সেলিম, মেহেদী হাসান, মিন্টু বেগ ,অসিরঞ্জন অধিকারী , নাসিম আমেদ, শাহনওয়াজ হোসেন, হাওড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, জিশান আমেদ,কাজী আতিবর রহমান, অরিন্দম রায়, হাবিবুর রহমান প্রমুখ ।
উলুবেড়িয়া হাসপাতালেহাসপাতালের সুপারের এক প্রতিনিধি ডাক্তার উপস্থিত ছিলেন । "আমরা কজন "ক্লাবের তরফে এই অনুষ্টানের আয়োজন করা হয়।


