আজ গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত চাচকা গ্রামে এক নাবালিকার বিয়ে রুখলো চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসন!
মেয়েটির বয়স 16 বছর 6 মাস 27 দিন! আগামীকাল তার বিবাহ হওয়ার কথা ছিল! মেয়েটির বাড়িতে গিয়ে তার পরিবারকে সচেতন করা হয় যে, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি মানসিক ও স্বাস্থ্যের দিক দিয়ে একটি ক্ষতিকারক দিক।
জানা যায়, ঐ নাবালিকা মেয়েটি বাউটিয়া হাইস্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এদিন বীরভূম জেলার লিগ্যাল সার্ভিস অথরিটীর সদস্য কৌশিক রায় ও চাইল্ড লাইনের সাবিরুলবাবু তাদের কাছ থেকে বাল্যবিবাহ বন্ধের মুচলেকা নেন।
এই কর্মে সদর্থক ভুমিকা নিয়েছে নলহাটি পুলিশ প্রশাসন ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষিকা বর্নালী রুজ!
সেখ ওলি মহম্মদ, নলহাটি, বীরভূম!


