সুন্দরবনের আম্ফান বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়াল 'সুহৃদবর' নামে স্বেচ্ছাসেবী সংগঠন


মহম্মদ ফারহান: 

 আম্ফানের তান্ডব কেড়ে নিয়েছে ওদের ভিটে-মাটি।সব হারিয়ে আজ ওরা বিপন্ন,সহায়হীন।সুন্দরবন, পাথরপ্রতিমার,সাগরে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে আমফানের তান্ডবে। অসহায় মানুষগুলোর জন্য দিনের শেষে যে পরিমাণ সাহায্য পৌঁছেছে, তাতে পেট ভরে না। জীবনও চলে না।সব হারানো মানুষগুলোর পাশে দাঁড়াল 'সুহৃদবর' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।২৫০ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। করোনা আবহে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ মান্য করে এই কাজ সম্পূর্ণ হয়। এই সংগঠনের পক্ষে সুরজিৎ মণ্ডল, রমেন দাস, শুভময় মল্লিক, হিরামন বর, অরুণ, মিনহাজ, ইমরান, উৎপল, সহ অনেকেই কাজে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য 'সুহৃদবর' সংগঠনের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিন আনা দিন খাওয়া পরিবারদের সাহায্য করে আসছেন। এবং আগামী দিনেও এই ভাবে সাধারন মানুষের পাশে থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...