তৃণমূল নেতা কাজল গোস্বামীর নেতৃত্বে মালদা শহর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সেলুন, স্পা, বিউটি পার্লারগুলিতে কর্মরত ক্ষৌরকার-সহ বিউটিশিয়ান, স্পা স্পেশালিস্টদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় এবং করোনা নিয়ে সচেতনতা করেন তাঁরা।
এছাড়াও ক্ষৌরকার থেকে সেলুনে আগত মানুষদেরও তাদের গ্রহনীয় সাবধানতার বিষয়গুলি ব্যাখা করেন এবং তাদের হাতেও মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন।
কাজলবাবু বলেন, সেলুনে যেহেতু মানুষ খুব কাছ থেকে একে অপরের সংস্পর্শে আসে, তাই তাদের সাবধানতা বিষয়গুলি দেখে নেওয়া এবং করোনা থেকে মুক্ত করার প্রচেষ্টা হিসেবে তাদের সাবধানতার অবলম্বন হিসেবে মাস্ক ও স্যানিটাইজার প্রদান ও সচেতন করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।

