ব্যাঙ্কের ম্যানেজার কে তালাবন্দী,ঝাড়গ্ৰাম,


ব্যাঙ্ক থেকে মিলছে না পরিষেবা।নিত্যদিন গ্রাহকরা এসে ফিরে যাচ্ছেন।এবার তিতে বিরক্ত গ্রামবাসীরা ব্যাঙ্কের ম্যানেজার কে বাইরে রেখে ব্যাঙ্কের দরজায় তালা ঝোলালেন।চলল বিক্ষোভ,



 ।বুধবার ঝাড়্গ্রাম ব্লকের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাধগোড়া শাখায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।গ্রামবাসীদের অভিযোগ দিন পনেরো ধরে এই ব্যাঙ্ক থেকে গ্রাহকরা কোন পরিষেবা পাচ্ছেন না।বারে বারে এসে ফিরে যাচ্ছেন ।তীব্র হয়রানির শিকার হচ্ছেন ।অভিযোগ এর আগেও এই ব্যাঙ্ক থেকে নানা অসহযোগিতা মিলেছে।

এদিন বাধ্য হয়েই গ্রামবাসীরা ব্যাঙ্ক অবরোধ করেন ।যদিও বাধগোড়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার ম্যানেজার জানিয়েছেন "-আঠাশ মে থেকে বজ্র বিদ্যুতের কারনে মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলে বিপত্তি ।সোমবার থেকে পরিষেবা চালু হবে।"ম্যানেজারের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর ব্যাঙ্কের গেটের তালা খুলে দেয় গ্রামবাসীরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...