রুপম দাস, পশ্চিম মেদিনীপুর:
দীর্ঘ লক ডাউনের ফলে দিন আনা দিন খাওয়া পরিবার গুলির অবস্থা এখন শোচনীয়। তারি মাঝে চলছে বেঁচে থাকার লড়াই । সেসব পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।ডিলাইট টুগেদার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার মেদিনীপুর টাউন এলাকার ১১০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী, চার রকমের গুঁড়ো মসলা, স্যানিটাইজার, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়েছে । সংস্থার পক্ষ থেকে দেবলিনা ঘোশাল, নির্মাল্য ঘোড়াই জানান লকডাউন পরিস্থিতির মধ্যে এইসব মানুষরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই কর্মহীন হয়েছেন। আর্থিক সঙ্কটে এনারা অনেকেই অর্ধাহারে বা অনাহারে দিন কাটাচ্ছেন। এনাদের সংকটের বিষয়টি মাথায় রেখেই সংগঠনের তরুণ সদস্যরা এইসব মানুষদের পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীকালে এই ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

