সেখ ওলি মহম্মদ, মহম্মদবাজার, বীরভূম
আজ 22 জুন, সোমবার ঝাড়খণ্ডের রানীশ্বর ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল রইস খান চীনের সাথে লড়াইয়ে শহীদ বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামের বাসিন্দা শহীদ রাজেশ ওরাং এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তাঁর পরিবারকে সাহস দেন। শহীদ রাজেশ ওরাং এর বোন শকুন্তলা ওরাং ঝাড়খণ্ডের রানীশ্বর ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের IV সেমিস্টারের ছাত্রী।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শহীদের পরিবারকে 5 লক্ষ টাকা ও একটা চাকরী দেওয়া হবে। তাই চাকরীর জন্য তার সমস্ত নথিপত্রের সাথে মার্কশিট দরকার। তাঁর আরও কাজের প্রয়োজনে ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের অধ্যক্ষ ড. আব্দুল রইস খান III সেমিস্টারের মার্কশিট শকুন্তলা ওরাং-এর হাতে তুলে দেন।এ বিষয়ে অধ্যক্ষ ড. আব্দুল রইস খান বলেন, শকুন্তলা ওরাং-এর কলেজে আরও পড়াশুনার জন্য কোনও ফি নেওয়া হবে না। অধ্যক্ষের সাথে এদিন উপস্থিত ছিলেন অধ্যাপক মজিদ নাদিম আহসান এবং ল্যাব টেকনিশিয়ান কল্যাণ পাল।

