গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে তেঁতুলিয়া গ্রামের করোনা সচেতনতা শিবির




সুদীপ ঘোষ,ঝাড়গ্রাম  

ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা ভাইরাস। চিন থেকে মারাত্মক করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাদ পড়েনি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে  লকডাউন।তাই 
 করোনা সংক্রমণ রুখতে প্রতিটি মানুষের প্রয়ােজন সামাজিক দুরত্ব বজায় রাখা, সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং প্রয়ােজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলা।



এই কথাগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে  গােপীবল্লভপুর থানার পক্ষ থেকে তেতুলিয়া গ্রামে হল পুলিশের সচেতনতা শিবির। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এএসআই তপন কুমার ঘোষ এবং অন্যান্য পুলিশ  আধিকারিকরা। তেঁতুলিয়া গ্রামের মানুষকে আতঙ্কিত না হয়ে করোনা মােকাবিলায় সচেতন থাকার অঙ্গীকার দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...