কচি কাঁচাদের মধ্যে মাস্ক বিতরণ বীরভূমের লোকপুরে




সেখ ওলি মহম্মদ, লোকপুর, বীরভূম 

বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েত এলাকার ধাসুনিয়া,পুতকা,ভাড্ডি সহ সাতটি গ্রামে পিছিয়ে পড়া কচি কাচাদের নিয়ে চলা কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় । 



উল্লেখ্য বিক্রমশিলা এডুকেশন সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার  শিক্ষকগন ও স্থানীয় কিছু গ্রাম্য ব্যাক্তির সহযোগিতায় আজকের মাস্ক বিতরণ। মাস্ক পরিধান করে এক পড়ুয়া রীনা তার প্রতিক্রিয়ায় জানায় যে, আমরা  আজ থেকে নিজের  বাড়ি সহ প্রতিবেশীদের ও করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশ মোতাবেক মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার ব্যবহার করতে বলব। লোকপুর পঞ্চায়েত এলাকার উক্ত সংস্থার সুপারভাইজার নৃপেন্দ্র নাথ সৌ জানান, লকডাউনে কোচিং সেন্টার বন্ধ আছে কিন্তু সেই কচিকাঁচাদের কথা মাথায় রেখে আমরা উদ্যোগ নিয়ে তাদের মধ্য দিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...