*
সাইক্লোন আমফানে বিধ্বস্ত বিপর্যস্ত হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে ধংসপ্রাপ্ত গাছের সংখ্যা সহস্রাধিক। কর্তৃপক্ষের নজরে আনা, নির্দিষ্ট প্রস্তাব সহ বিভিন্ন দপ্তরে মেল করে জানানো সত্ত্বেও হাওড়ার ফুসফুস ও এশিয়ার বৃহত্তম বাগানটিকে রক্ষা করার কোনরকম ব্যবস্থাই নেয়নি এ পর্যন্ত। জানানো পর্যন্ত হচ্ছে না কিভাবে, কবে থেকে গার্ডেনকে সাজানোর কাজ শুরু হবে। ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে বহু গাছ। দ্রুত ব্যবস্থা না নিলে বিনষ্ট হবে আরো বহু। তাই আমাদের আশংকা। এমত অবস্থায় হাওড়াবাসী হিসেবে ঐতিহ্যবাহী গার্ডেনকে রক্ষার দায়িত্ব ও দায়ভার থেকেই যায়।
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া শাখা সুনির্দিষ্ট প্রস্তাব সহ একটি অনলাইন পিটিশন এ স্বাক্ষর করাচ্ছে এই লিঙ্কে https://forms.gle/n9VAzqFaBkDQtYKq7। পিটিশনে সাক্ষর করার সাথে সাথে সমস্ত পরিবেশপ্রেমী মানুষকে পরিচিতদের কাছে পিটিশনটি সাক্ষর করার জন্য পাঠানোর আবেদনও রাখেন তাঁরা। শীঘ্রই ভারত সরকারের পরিবেশ মন্ত্রীকে এই স্বাক্ষরিত পিটিশন দেওয়া হবে এবং তা ফরওয়ার্ড করা হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, হাওড়ার জেলাশাসক ও পুলিশ কমিশনারকে।
