
বাগনা ন কাণ্ডে নির্যাতিত পরিবারকে সব রকম সাহায্য করবেতৃণমূল ,এবং এই সাহায্য করার জন্য যা ব্যবস্থা নিয়েছে বলে জানান হাওড়া জেলা গ্রামীন তৃনমূল কংগ্রেসের সভাপতি ও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, এক সাক্ষাৎকারে তিনি বলেনবাগনানের ঘটনায় প্রধান অভিযুক্ত কুশ বেরা ও তার স্ত্রী পঞ্চায়েত সদস্য রমা বেরাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা সহ সমস্ত রকমের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ওই পরিবারকে তা জানিয়েও দেওয়া হয়েছে। ওই পরিবারের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলেই দলের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি আরো বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার উন্নয়ন ও মানুষের অধিকারকে প্রতিষ্ঠা দিয়েছে। বিজেপি পরিচালিত রাজ্য গুলিতে আইনের শাসন না থাকলেও এরাজ্যে আইনের শাসন আছে। তাই এই ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথের সরকার উন্নাওয়ে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে একবছর সময় লেগে যায়। যে কোনও মৃত্যুর ঘটনাই দুঃখজনক কিন্তু যাঁরা মৃত্যুর ঘটনাকে নিয়ে এলাকায় অশান্তি বাঁধাতে চায় তাঁদেরকে কোনও ভাবেই সমর্থন করা যায় না। অপরদিকে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা সেন বলেন ঘটনার পরেই আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক কাউকে ক্ষমা করা হবে না। ঘটনার পরেই পুলিশ অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিক্ষোভের সময় অভিযুক্ত কুশ বেরার বাড়ি থেকে ধারালো অস্ত্র ছোঁড়ায় একজন গুরুতর ভাবে আহত হন। এই ঘটনার অভিযুক্তকেও ক্ষমা করা হবে না। এর আগেও বাগনানে এক কিশোরীর খুনের ঘটনায় এক বছরের মধ্যে দোষীরা শাস্তি পেয়েছে বলে জানান। যাঁরা এইসব ঘটনা নিয়ে এলাকায় অশান্তি পাকাতে চাইছেন তাঁরা দিবাস্বপ্ন দেখছেন বলে দুই বিধায়ক ই জানান।