ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বাম, কংগ্রেসের নেতৃবৃন্দ,




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,

আমপান ঝড়ে হাওড়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামপুর এক ও দুই।রবিবার এই জায়গা পরিদর্শনে যান রাজ্য সিপিএম ও কংগ্রেসের এই শীর্ষ নেতারা।তাঁরা ক্ষতিগ্রস্থ বাড়িগুলি পরিদর্শন করেন ও সেখানকার মানুষের বক্তব্য শোনেন  ।

 মৃলত তাঁরা এই দুই ব্লকের শশাটি, গাদিয়াড়া, বারগ্রাম, খালুবেড়িয়া , বেলাপুকুর , শিবগঞ্জসহ একাধিক জায়গায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর্ত মানুষের সঙ্গে কথা বলেন।




বাম শীর্ষ নেতা সুজন চক্রবর্তী জানান, এখানে অনেকের অবস্থা অসহায়।সরকারি সাহায্য পাচ্ছেন না মানুষ।

এর তীব্র প্রতিবাদ জানাই আমরা । পাশাপাশি তিনি বলেন,  করোনা ভাইরাস মোকাবিলায় যে কোয়ারেন্টাইন সেন্টারে মানুষদের রাখা হচ্ছে সেখানে জল ভালো নয়।,

 বিদ্যুত্ নেই , শৌচালয়ের অবস্থা খারাপ। যেটা খুব উদ্বেগের।কংগ্রেস শীর্ষ নেতা আব্দুল মান্নান জানান ,  এখানে এখনও অনেকের কাছে ত্রিপল ও ত্রাণ এসে পৌঁছায়নি ।

আমি বিধানসভায় বিষয়টি তুলবো।এই পরিদর্শনে এছারা উপস্থিত ছিলেন  সমাজসেবীকা অপর্ণা পুরকাইত ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাবিরুদ্দিন মোল্লা।যদিও স্থানীয় তৃণমূল শীর্ষ নেতারা এই অভিযোগ অস্বিকার করেছেন।তাঁদের বক্তব্য অধিকাংশ জায়গায় ত্রাণ ও ত্রিপল পাঠানো হয়েছে।



মানবদরদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  আর্ত মানুষদের সহযোগিতায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।বিরোধীরা বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলছেন বলে তাঁরা জানান ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...