সেখ ওলি মহম্মদ, সাঁইথিয়া, বীরভূম
বর্ষার বৃষ্টিতে এখন বীরভূম জেলার সর্বত্রই রাস্তা খানখন্দে পরিণত হয়েছে। কোনো কোনো জায়গাতে চলার অযোগ্য হয়ে পড়েছে রাস্তাগুলি। তাই এবার রাস্তা মেরামতের কাজে নামলো বীরভূম জেলার সাঁইথিয়া থানার পুলিস। আজ সাঁইথিয়ার নুতন ব্রিজের কাছে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার অবস্থা বেহাল।
এমনকী রাস্তায় বড় বড় গর্ত হওয়ার জন্য গাড়ী পারপার করতে পারছিল না। যার জেরে চরম যানজট সৃষ্টি হয় এবং নিত্য যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তাই আজ সাঁইথিয়া থানার পক্ষ থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রাস্তা মেরামতের কাজে নামলো। তাদের এই কাজ দেখে স্থানীয় লোকজন এবং গাড়ির ড্রাইভাররা খুব খুশি হয়।


