খাওয়ানো হয় কেক। এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন শ্যামপুর দু নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান।তবে এই জন্মদিন পালনকে কেন্দ্র করে বিরোধীরা সমালোচনা করে।তাঁদের যুক্তি একে করোনা ভাইরাসের সংক্রমণ । তার ওপর চীনা হামলায় ভারতের কুড়ি জন জওয়ান নিহত হয়েছেন।তারজন্য গোটা দেশে শোক পলন করা হচ্ছে ।
আর এই শোকের সময় পালিত হচ্ছে জন্মদিন? এই নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন ? তবে আতিয়ার রহমান খান জানান , " আমরা তো জন্মদিনে উৎসব করে বড় অনুষ্ঠান করিনি। করোনা আবহে অনেকের কাছেই টাকা পয়সা নেই। তাই এই ভাইরাস থেকে মুক্তি পেতে আমরা স্যানিটাইজার ও মাক্স বিলি করেছি।
যেটা এই সমাজের বিপদের সময় অত্যন্ত গ্রহণযোগ্য বলেই আমি মনে করি। " তবে কংগ্রেসের এই পদক্ষেপকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।


