চাই মুক্ত বাতাস।চাই স্বাধীন চেতনার উন্মেষ । চাই শহীদ বীর জওয়ানদের রক্তের বদলা। এই
মন্ত্র নিয়ে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নাগরিক বৃন্দ বার করলো মোমবাতি মিছিল । প্রত্যেকেই মাক্স পড়ে , সামাজিক দূরত্ব বজায় রেখে এই মিছিল সম্পন্ন করলেন। বাঁকড়া দোতলা মোড় থেকে মুন্সিডাঙা পর্যন্ত এই মিছিল হয়।এই মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা,
ডোমজুড় পঞ্চায়েত সমিতির সদস্য নুরজ মোল্লা প্রমুখ । নুরজ সাহেব জানান, এই বীরজওয়ানদের জন্য দেশ নিরাপদে আছে। দেশ রক্ষার তাগিদে তাঁরা শহীদ হয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই ও তাঁদের আত্মার শান্তি কামনা করি। আর যাঁরা এই বীর সন্তানদের জন্ম দিয়েছেন তাঁদেরকে আমরা কুর্নিশ জানাই। পাশাপাশি তাঁদের দাবি ভারতের যে রাস্তা দিয়ে চীনা সামগ্রী আসে সেই রাস্তা বন্ধ করতে হবে বলে জানান তিনি । এই মিছিলে চীনা সামগ্রী পোড়ানো হয় ও চীনা দ্রব্য বর্জন করার আহ্বান করা হয় বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা ।
