ভারতীয় সেনা জওয়ানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বাগনানে


 রুপম দাস,হাওড়া(বাগনান)

 বাগনানের নবাসনে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় মনুষত্ব ও কর্তব্য সংগঠনের পক্ষ থেকে চিনা সৈনিকদের নারকীয় তাণ্ডবে যে কুড়িজন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বিক্ষোভ কর্মসূচির হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এই উপলক্ষে চীনের রাষ্ট্রনেতাদের কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি অমর বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে মোমবাতিও জ্বালানো হয়। বীর শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই কর্মসূচির মুখ্য আয়োজক শ্রীকান্ত সরকার চীনের আগ্রাসন নীতির তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে চীনের এই অমানবিক আচরণের যোগ্য জবাব দেওয়ার দাবি তোলেন। অসংখ্য স্থানীয় মানুষ দলমত নির্বিশেষে দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...