বাবাই সূত্রধর ,দক্ষিণ দিনাজপুর ,৮ই জুন;
ত্রিকোণ প্রেমের জেরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হওয়া যুবকের প্রেমিকা সহ দুই জনকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। সোমবার গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ ওই প্রেমিকা সহ তার মা বাবা কে বংশিহারি থানার পালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।পরে তাদের কোর্টে পাঠিয়েছেন।
এদিন ধৃত ওই প্রেমিকাকে সাংবাদিকরা ঘটনার সত্যতা জানতে চাইলে সে জানান,তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকি মিথ্যা! অস্বীকার করেছেন পুরো ঘটনার টি।
পুলিশ জানিয়েছেন, ধৃত ওই প্রেমিকার নাম অনন্যা দত্ত,(১৮)ও ধৃত ওই প্রেমিকার বাবা নাম মিলন দত্ত (৩৮) ও মায়ের নাম বেলি দত্ত(৩৩)।তাদের বাড়ি তপন থানার হাসপাতাল পাড়া এলাকায়।
সূত্রে আরো জানা যায় , ত্রিকোণ প্রেমের জেরে বেশ কয়েকদিন আগে গঙ্গারামপুর এর ১৬নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকার বাড়ি থেকে কিছুটা দূরে এক আত্মীয়র বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সন্দীপ সরকার নামে বছর ২২এর এক যুবক।
মৃত যুবকের পরিবারের লোকজনের অভিযোগ ,তাদের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক চলা কালিনি ওই মেয়ে অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন,যার জন্য তার ছেলে মারা গেছে বলে তাদের অভিযোগ।
পুরো বিষয়টি নিয়ে মৃত যুবকের বাড়ির লোকেরা দ্বিতীয় প্রেমিক, প্রেমিকা ও তার বাবা, মায়ের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিক্তিতে পুলিশ কয়েকদিন আগেই দ্বিতীয় প্রেমিক শুভঙ্কর রায় ওরফে বিট্টু কে গ্রেপ্তার করে।
সোমবার ভোরে গোপন সূত্রের খবর পেয়ে ওই প্রেমিকা সহ তার মা, বাবাকে বংশিহারি থানার পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ।এদিন তাদের গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।
এদিন ধৃত ওই প্রেমিকা অনন্যা দত্তকে সাংবাদিকরা ঘটনার সত্যতা জানতে চাইলে ,সে জানান,তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকি মিথ্যা ! অস্বীকার করেছে পুরো ঘটনার।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,গোপন সূত্রের খবর পেয়ে ওই প্রেমিকা সহ তার মা বাবা কে বংশিহারি থানার পালপাড়া এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।আজ তাদের কোর্টে পাঠানো হলো।


