সাংবাদিক সম্মেলন করলেন বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা,




সেখ ওলি মহম্মদ, সাঁইথিয়া, বীরভূম : 

আজ বীরভূম জেলার সাঁইথিয়া মায়ের আঁচল অনুষ্ঠান ভবনে সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা একটি সাংবাদিক সম্মেলন করেন! এদিন তিনি রাজ্য সরকারের কাজের খতিয়ান ও উন্নয়নের কথা গুলো তুলে ধরেন! পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, পিডিএস এবং খাদ্য সুরক্ষা ব্যবস্থা, আমফান পরবর্তী ত্রাণ বিতরণ ব্যবস্থা সহ অন্যান্য খতিয়ানগুলি আজ তুলে ধরা হয় আজ সাংবাদিক সম্মেলনে! বিজেপি প্রসঙ্গে নীলাবতী সাহা বলেন,  তাদের কার্যপ্রণালীর অন্তর্গত ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করছে! বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌর প্রধান বিপ্লব দত্ত, সাঁইথিয়া শহর সভাপতি পিনাকীলাল দত্ত, সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খান, জেলা সাধারণ দেবাশিষ সাহা সহ অন্যান্যরা!

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...