2021শে বিধানসভা বিজেপি সাফ হয়ে যাবে, বিধায়ক ইদ্রিস আলী,




উলুবেড়িয়া,




 2021শে বিধানসভার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসা দুরের কথা, পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে জানান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, তিনি তার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, তিনি আরো বলেন বাংলার জনগণ উন্নয়ন কে প্রাধান্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং সেই ভোট তৃনমূল কংগ্রেসের অনুকূলে যাবে বলে দাবি করেন।




 সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষহতে প্রকাশিত তথ্য পড়ে তিনি শোনান, এবং করোনা ভাইরাস এর মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ কে সমর্থন করে বলেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অনেক বেশি জোরালো পদক্ষেপ বলে জানান। 

তিনি তার বিধানসভা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের পরিসংখ্যান দিয়ে বলেন ভিন রাজ্যে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের 29টি ওয়ার্ডের এবং 2টি পঞ্চায়েতের অন্তর্গত 6টি কোরান্টাইন সেন্টারে রেখে তাদের ব্যবস্থা করা হয়েছে,। 

ঘূর্ণিঝড় আম্ফান এর পরবর্তী তে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ীর জন্যে 20,000টাকা করে সাহায্য, এবং  আপাতত ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান,। 

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে তারা জনগণের সঙ্গে না থেকে শুধুমাত্র ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ দলীয় নির্দেশ মতো সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের আমন্ত্রণ করে সাংবাদিক সম্মেলন করলেন উলুবেড়িয়া কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।। 

তিনি ধন্যবাদ জানান সকল সাংবাদিক বন্ধুদের।। এবং অভিনন্দন জানান অল ইন্ডিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।। 

বিধায়ক ইদ্রিশ আলির আপ্তসহায়ক অরিন্দম চে রায় জানাই যে আজ সাংবাদিক বৈঠকে বিধায়ক ইদ্রিশ আলি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করে চলেছেন আর বি জে পি কাজ না করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে বেড়াচ্ছে। 


তাদের ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবেনা।2016সালের চলন তৃণমূল কংগ্রেস আরো বেশি ভোটে জয়ী হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন।। 

2025 সালে বি জে পি নামক দলটি ভারতবর্ষ থেকে মুছে যাবে।।

এই সাংবাদিক সম্মেলনটি হাওড়া জেলার উলুবেড়িয়ার বাজারপাড়ায় বিধায়ক ইদ্রিশ আলির অফিসে অনুষ্ঠিত হয়।      

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...