উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সঞ্জীবন হসপিটালের ডাইরেক্টর শ্রী শুভাশিস মিত্রের পরিচালনায় খুব ভালো কাজ করে চলেছে।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তথা স্হানীয় বিধায়ক ইদ্রিস আলি ওখানে ডাঃ,নার্স,স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় অনেকজন প্রেসেন্ট এর সাথে ভিডিও কনফারেন্সে মাধ্যমে কথা বলেন।বিধায়ক ইদ্রিস আলি বলেন সঞ্জীবন হসপিটালের ডাইরেক্টর থেকে শুরু করে সকল নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করে চলেছেন।
সম্প্রতি রাজিয়া বেগম নামে(করোনা রুগী নয়)এক রুগীকে মুমূর্ষু অবত্যায় ভর্তি করা হয়।ডাঃ, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সেবায় যুদ্ধ কালীন পরিস্থিতি অবস্থায় পরীক্ষা করায় তিনি এখন সুস্থ আছেন। এক গর্ভবতী মহিলা করোনা আক্রান্ত হয় সঞ্জীবন হসপিটালে ভর্তি হলে ওখানেই বাচ্চা হয়।
কাল ওই মা এবং বাচ্চা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উলুবেড়িয়া সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং সঞ্জীবন হসপিটাল খুব ভালো কাজ করছে।এছাড়া ডি.এম মাননীয়া মুক্তা আর্য, এস.পি মাননীয় সৌম্য রায়,এস.ডি. ও মাননীয় তুষার সিংলা,উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু সবাই এই করোনা মোকাবিলায় তৎপরতা সাথে কাজ করে চলেছেন।
লকডাউন মেনে চলুন,সুস্থ থাকুন।গুজবে কান দেবেন না,এবং গুজব ছড়াবেন না।বিধায়ক ইদ্রিস আলির আপ্তসহায়ক অরিন্দম রায় বলেছে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর গুজব ছড়াচ্ছে,সেই খবর সত্যতা নিশ্চিত না করে বিশ্বাস করবেন না,

