বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,৩০ মে;
সাত দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সাত নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুড় কিসমত এলাকার ।
দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে শিববাড়ি থেকে জাহাঙ্গীরপুর এর সড়কের উপর পথ অবরোধ করায় এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল।পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় ও বিদ্যুৎ পরিষেবা পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ উঠিয়ে নেন গ্রামবাসীরা।
বেশ কয়েকদিন ধরে চলছে আম পান ঝড়ের দাপট। ফলে একদিকে যেমন আতঙ্কের মধ্যে রয়েছে মানুষেরা অন্যদিকে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা থেকেও বঞ্চিত থাকছে গ্রামবাসীরা বলে অভিযোগ তাদের।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সাত নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুড় কিসমত এলাকা য় গত সাতদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ,ফলে চরম অসুবিধায় রাতে অন্ধকারের মধ্যেই থাকতে হচ্ছে তাদের বলে অভিযোগ তুলেছে গ্রামবাসীরা।
তাদের আরও অভিযোগ, গত সাত দিন আগে ঝড়ের দাপটে এলাকার একটি গাছ বৈদ্যুতিক তারে পড়ে যায় ,যার ফলে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ে তাদের এলাকায়, বারবার ইলেকট্রিক অফিসে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
তাই শনিবার সকালে এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য শিববাড়ি থেকে জাহাঙ্গীরপুর যাওয়ার পথ অবরোধ করেন গ্রামবাসীরা। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ, সৃষ্টি হয় যানজটের।
এ বিষয়ে সাত নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, গত সাতদিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ। সাত দিন আগে ঝড়ে এলাকার একটি গাছ বৈদ্যুতিক তারে পড়ে যায়,ফলে বন্ধ হয় বিদ্যুৎ পরিষেবা।
যদিও গাছটির পরে গ্রামবাসীদের উদ্যোগে কেটে ফেলে সরিয়ে দেওয়ার পরেও বারবার ইলেকট্রিক অফিসে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা বললেও কোনরকম সাহায্য পাননি তারা। তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা পথ অবরোধ করেছেন।
এ বিষয়ে দুই গ্রামবাসী মন্টু রায় ও উকিল রায় জানিয়েছেন, এলাকায় বিদ্যুৎ না থাকায় চরম অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে তাদের। সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় আজ পথ অবরোধ করা হয়েছে। তারা চায় দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু হোক।
যদিও পরে বৈদ্যুতিক পরিষেবা পুনরায় চালু র আশ্বাস পায় গ্রামবাসীরা।ঘটনার খবর পেতেই গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধ তুলে দিয়ে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

