বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,৬মে;
বিষধর প্রজাতির মাকোড়শা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।ঘটনাটি বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিহাট হরিতলা এলাকার।
এদিন পরিবারের লোকজন মাকসা উদ্ধার করে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করে।বিষধর মাকশা উদ্ধার কে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।
বুধবার সকালে
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিহাট হরিতলা এলাকার বাসিন্দা দিলীপ কুমার দাসের বাড়িতে এক বিষধর প্রজাতির মাকোশা দেখতে পায় পরিবারের সদস্যরা।
কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তারা।এরপর একটি পাত্রের মধ্যে খুব সাবধানতা মধ্যে দিয়ে সেই মাকোশাটিকে আটকে রাখা হয়।
পরে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করেন তারা।
এবিষয়ে পরিবারের সদস্য ফনিন্দ্রনাথ দাস জানিয়েছেন,আমাদের বাড়িতে এমন বিষধর প্রজাতির মাকোশা দেখতে পেয়ে খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।
মাকোশাটিকে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছি।
