ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষ এ রিপোর্ট ,
এই করোনা মত মহামারীর কারণে। চারিদিকে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে । তাই বহু সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধায় সম্মুখীন হয়েছেন।
যে সমস্ত মানুষ বাইরে পেশার জন্য গিয়েছিলেন তারা অনেকেই লকডাউন এর জন্য বাড়িতে ফিরতে পারেননি। বিভিন্ন জায়গায় তারা আটকে আছেন। ঠিক করে তারা খাবার জোগাড় করতে পারছে না তাই এইসব মানুষদের কথা ভেবে।
ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে, সমস্ত মানুষেরা যারা বাইরে আছেন, বাড়ি যেতে পারছেন না,তারা যাতে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারেন তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ।
তাই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে আজ ওড়িশা ও ঝাড়খন্ড সীমানায় রাজ্যর পরিযায়ী শ্রমিকরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে কেউ পায়ে হেঁটে,কেউ সাইকেল চালিয়ে হাজার/দেড় হাজার কিমি পথ অ -মানুষিক পরিশ্রমের মধ্যে আমাদের ব্লক ও রাজ্যের শেস সীমানা হাতিবারিতে প্রায় 500 পরিযায়ী শ্রমিক গতকাল 8/5/20 পৌছায় ।এবং তাদের সকলকে থার্মাল চেকিং করা হয়।
স্থানীয় সূত্রে খবর,
তারা কেউ মুর্শিদাবাদ,বীরভূম,মালদা,নদীয়া,পুর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,সহ অন্যান্য জেলার বাসিন্দা।পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে,ব্লক ও জেলা প্রশাসনের তত্পরতায় রাত্রের মধ্যেই তাদের খাওয়ার ব্যবস্থা করে বাসে করে প্রতিটি জেলায় তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় ।সমস্ত মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছে।


