মালদা,১৭ মে :
রেড জন ছিলই মালদা। শনিবার রাত থেকে রেড এ জোনে ফেলেছে মালদা জেলাকে। রবিবার সকাল থেকে পথে নামে পুলিশ। বিভিন্ন বাজার ঘুরে অভিযান চালায় তারা। চলে মাইকে প্রচারও।
সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় পুলিশকে। এমনকি যারা দোকান খুলে ছিলেন তাদেরকে সতর্ক করে পুলিশ। তারা সাফ জানিয়ে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী সবজি, ওষুধের দোকান, মুদির দোকান ছাড়া অন্য কোন দোকান খোলা যাবে না।
বাজারে অভিযান চালানোর সময় কাপরের দোকান খোলা রাখেন কয়েকজন কাপড় ব্যবসায়ী।
তাদের দোকান বন্ধ করার সময় পুলিশের সামনে তারা কান ধরে ক্ষমা চাই।
