নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে এবং হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত সদস্য শামীম খানের নিজস্ব উদ্যোগে প্রায় 500 সংখ্যালঘু ভাইবোনদের ইফতার করার জন্য ফল মিষ্টি এবং পুরো রেশন ব্যবস্থা, মুদিখানা সামগ্রী প্রভৃতি তুলে দেওয়া হল দুঃস্থ মানুষদের মধ্যে।
হাওড়ার বাঁকড়া সংখ্যালঘু সেলের সভাপতি শামীম খানের নেতৃত্বে এই কর্মযজ্ঞ করা হলো।
তিনি জানান ডোমজুড় কবরপাড়ায় অনুষ্ঠিত এই উদ্যোগ তিনি মন্ত্রী রাজীব ব্যানার্জির অনুপ্রেঢ়ণায় অনুপ্রাণীত হয়ে করেছেন।
পাশাপাশি তিনি সমাজ সেবায় নিয়োজিত হয়ে প্রতিনিয়ত সেবামূলক কাজ করে যাচ্ছেন।

