লকডাউনের জেরে দীর্ঘদিন আটকে পড়েছিল পরিযায়ী শ্রমিকরা ৷ ঝাড়খণ্ডের - 'দুমকা' জেলা থেকে কাজের জন্য এসেছিল বীরভূমের ময়ূরেশ্বর এ ৷
সে সমস্ত পরিবারগুলি ময়ূরেশ্বর দু'নম্বর ব্লকের বেজা , উঁচপুর , গঙ্গারামপুর এ সমস্ত গ্রামগুলিতে ৷ পরিবারের সকলে ইটভাটায় কাজ করতে এসেছিল ৷
এদিন তাদের বাড়ি পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা করল ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক প্রশাসন কর্তারা ৷
তাদেরকে তিনটি সরকারি বাসে করে শিশুসহ মোট ৭৪ জন সদস্যকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৷৷
সেখ ওলি মহম্মদ, ময়ূরেশ্বর, বীরভূম!

