সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
রাজ্যে লকডাউন এর জন্য। সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন।তারা ঠিকমতো খেতে পারছেন না। তাই
আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের। গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল এর সামনে। প্রায় ৩৫০জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় মানুষজন দের কাছ থেকে জানা যায় উনারা ৩২দিন ধরে প্রত্যহ দুপুরের খাবার বিতরণ করে যাচ্ছেন স্বার্থ বিহীন ভাবে। অন্যদিনের মত আজ ও তারা সকল মানুষকে মাছ, ভাত, বেগুনের সবজি খাইয়েছেন।
এইসব খাওয়ানোর আয়োজনের সাথে সাথে,
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সত্যকাম পট্টনায়েক নিজে সমস্ত সাধারণ মানুষের কাছে গিয়ে ওদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে সবই তিনি নোট করে রাখছেন। যাতে পরবর্তী ক্ষেত্রে যেন উনারা ওই অসুবিধার সম্মুখীন না হন।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সত্যকাম পট্টনায়েক ও অন্যান্য সদস্যবৃন্দ রা।

